নারায়ণগঞ্জে আগুনে নিহতদের পরিচয় সন্ধানে সিআইডির ফরেন্সিক বিভাগের নাম্বার প্রকাশ।

Share the post

মো. রাশেদুল ইসলাম: গত বৃহস্পতিবার আগুনে পুড়ে নারায়ণগঞ্জের সেজান জুস কারখানায় নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের জন্য ৬৬ জনের নমুনা সংগ্রহ করেছে সি আই ডির ফরেনসিক ল্যাব টিম। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গের সামনে থেকে নমুনা সংগ্রহের কাজ শেষ করেন তারা।

সি আই ডি জানিয়েছে, আগুনে পুড়ে ৪৮ টি লাশ বিকৃত হয়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। তাই এই সকল লাশ শনাক্ত করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্বজনদের ডিএনএ সংগ্রহ করা হয়েছে।

এ বিষয়ে ফরেনসিক ল্যাবের ডিএনএ পরীক্ষক দীপংকর দত্ত বলেন, ৪৮ টি মরাদেহ শনাক্ত করার জন্য আমরা ৬৬ জনের নমুনা সংগ্রহ করেছি।

সি আই ডির এক নোটিশে জানানো হয়, আগুনে নিহত বা নিখোঁজ কারো আত্মীয় স্বজন এলে তারা যেন সি আই ডির ফরেনসিক ল্যাবে যোগাযোগ করে। যোগাযোগের সুবিধার্থে দুইটি ফোন নাম্বার নোটিশে যুক্ত করে দেওয়া হয়। নাম্বার দুটি – ০১৭২৮২৫৬৬২৩, ০১৬৭৩০১৬৯৭৩।

উল্লেখ্য গত বৃহস্পতিবার সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফ্রুটস লিমিটেডের একটি ভবনে আগুন লেগে নিহত হয়েছে ৫২ জন শ্রমিক ও কর্মচারী। এ অগ্নিকান্ডে নিহতদের ঢাকা মেডিকেল কলেজ মর্গে আনা হলেও ৪৮ জনের পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হয় উদ্ধার কাজে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]