মাধবপুরে সৌদি ফেরত ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে স্বামী

Share the post

মোঃজাকির হোসেন,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে সৌদি আরব ফেরত ঘুমন্ত স্ত্রীকে কুপিয় হত্যা করে পালিয়েছে এক পাষণ্ড স্বামী। বুধবার রাত ১টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহ বধুর নাম পারভিন আক্তার (৩৫)। তিনি মাহমুদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে।

জানা যায়, প্রায় ৭ বছর আগে পারভিনের সঙ্গে তার খালাত ভাই পাশ্র্ববর্তী নাসিরনগর উপজেলার চান্দেরপাড়া গ্রামের রেনু মিয়ার ছেলে তকদির হোসেন (৪০)এর বিয়ে হয়। বিয়ের পর থেকে তকদির শশুর বাড়িতেই ঘর জামাই থাকতেন। এরই মধ্যে তাদের দুটি সন্তানের জন্ম হয়। আর্থিক সচ্ছলতার জন্য কয়েক বছর পর সৌদি আরবে পাড়ি জমান পারভিন। প্রায় দেড় মাস আগে তিনি দেশে ফিরে আসেন। এর পর স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো। প্রতিদিনের ন্যায় রাতে খাওয়া-দাওয়া শেষে পারভিন তার দুই সন্তানকে নিয়ে ঘুমায় । রাত প্রায় ১টার দিকে স্বামী তকদির হোসেন তার স্ত্রী পারভিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় । পারভিনের শিশু বাচ্চাদের চিৎকারে প্রতিবেশীরা ঘুম থেকে উঠে পারভিনের ক্ষত-বিক্ষত মরদেহ দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনা ঘটিয়ে স্বামী তকদির তখনি পালিয়ে যায়।

মাধবপুর থানার (ওসি) আ. রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠায় করা হয়েছে। ইতোমধ্যে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]