গাজীপুরে লকডাউনে কঠোর অবস্থানে পুলিশ ও বিজিবি

Share the post

আব্দুল আহাদ (গাজীপুর) : করোনা মহমারি মোকাবেলায় সারাদেশের ন্যায় গাজীপুরেও চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া লকডাউন বাস্থবায়নে মাঠ পর্যায়ে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ ও জেলা প্রশাসন। সরজমিনে ঘুরে দেখা যায়, গাজীপুরের প্রতিটি প্রবেশদ্বারে চেক পোষ্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। বিশেষ প্রয়োজনীয় ছাড়া কোন গাড়ি জেলায় প্রবেশ বা বাহির হতে দেওয়া হচ্ছেনা। এছাড়া বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনসাধারণের চলাচলে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। শিল্প অধ্যুসিত অঞ্চল হওয়ায় সকাল থেকে কর্মজীবী মানুষ পরিবহন সংকটের কারনে ভোগান্তির শিকার হচ্ছেন। বেশির ভাগ পোষাক শ্রমিকরা পায়ে হেঁটে ও রিক্সা বা ইজিবাইকে করে কর্মস্থলে যেতে দেখা গেছে।

গনপরিবহন না থাকলেও কিছু এলাকায় সিএনজি, অটো রিক্সা, ইজিবাইক চলতে দেখা গেছে। বন্ধ রয়েছে সকল মার্কেট ও শপিংমল। কাঁচা বাজারগুলো খোলা থাকলেও ক্রেতা সমাগম দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]