কিশোরগঞ্জ জেলা যুব মহিলা লীগের নতুন কমিটি অনুমোদিতঃ সভাপতি সাথী, সম্পাদক সুইটি

Share the post

আকিব হৃদয়, কিশোরগঞ্জঃ বাংলাদেশ যুব মহিলা লীগের কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য শায়লা পারভীন সাথী কে সভাপতি এবং তাসলিমা সুইটি কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (২১ জুন) বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার এই কমিটির অনুমোদন দিয়েছেন।
কমিটি অনুমোদন দেওয়ার পর এক ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার জানান, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের দিকনির্দেশনায় এবং কিশোরগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এর সার্বিক সহযোগিতায় যুব মহিলা লীগের দায়িত্বপ্রাপ্ত নেত্রীদের উপস্থিতিতে কিশোরগঞ্জ জেলা যুব মহিলা লীগের কমিটি ঘোষণা করা হলো।

ঘোষিত কমিটিতে অন্যদের মধ্যে দিলরুবা জাহান স্বপ্নাকে সিনিয়র সহ-সভাপতি, নার্গিস নাজমুল কে সহ-সভাপতি, তানজিনা আক্তার কে সিনিয়র যুগ্ম সম্পাদক এবং চায়না আক্তার ও নাছরীন আক্তারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা যুব মহিলা লীগের নবগঠিত কমিটির সভাপতি শায়লা পারভীন সাথী কিশোরগঞ্জের বরিষ্ঠ চিকিৎসক, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক ডা. এ. এ. মাজহারুল হকের কন্যা এবং কিশোরগঞ্জ জেলার জনপ্রিয় তরুণ চেয়ারম্যান, দক্ষ সংগঠক, গণমানুষের আপনজন ও আওয়ামী লীগ নেতা প্রয়াত মোস্তুফা ফারুক নাদিমের সহধর্মিণী।

এছাড়া তিনি কিশোরগঞ্জ জেলা পরিষদের নির্বাচিত সদস্য।

এর আগে গত ১২ মার্চ কমিটি গঠন ছাড়াই কিশোরগঞ্জ জেলা যুব মহিলা লীগের সম্মেলন শেষ হয়। জেলা শিল্পকলা একাডেমিতে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]