শ্রীপুরে এক সঙ্গে পাঁচ সন্তান জন্ম দিলেন গৃহিনী।

Share the post

আব্দুল আহাদ (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে একটি প্রাইভেট হাসপাতালে এক সাথে পাঁচটি সন্তানের জন্ম দিয়েছে এক গৃহবধু। মা সুস্থ থাকলেও নবজাতকেরা জন্মের কিছু সময় পরই মারা গেছে। সোমবার (২১ জুন) সন্ধ্যায় শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার মাদার্স কেয়ার এন্ড জেনারেল হাসপাতালে পাঁচটি নবজাতকের জন্ম দেন বৃষ্টি আক্তার (২১)। বৃষ্টি পাশ্ববর্তী কাপাসিয়া উপজেলার নয়ানগর গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী। মোশারফ হোসেন পেশায় একজন ব্যবসায়ী। প্রসূতি বৃষ্টি আক্তার জানান, পাঁচ মাস (২০মাস) গর্ভকালীন সময়ে রোববার রাত থেকে তার ব্যথা শুরু হয়। সোমবার সকালে তার রক্তক্ষরণ শুরু হলে তাকে শ্রীপুরের মাওনা চৌরাস্তার মাদার্স কেয়ার এন্ড জেনারেল হসপিটালের চিকিৎসক জহিরুন নেছা রেনুর তত্ত্বাবধানে ভর্তি করানো হয়। তিনি আরো জানান, বিভিন্ন সময় তার আল্টাসনোগ্রাম করানো হলে চিকিৎসকরা তাকে গর্ভে তিনটি বাচ্চা থাকার কথা জানিয়েছেন এবং গর্ভে থাকা তিনটি বাচ্চা সুস্থ থাকার কথা জানিয়েছিলেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুস সালাম তারেক জানান, বেলা ১২টার দিকে ২০সপ্তাহ (পাঁচ মাস) গর্ভকালীন সময়ে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন বৃষ্টি আক্তার। আসার সাথে সাথে আল্টাসনোগ্রাম করে গর্ভে পাঁচটি বাচ্চা থাকার কথা জানানো হয়। প্রসূতিকে হাসপাতালে নিরাপদে রাখতে সার্বক্ষণিক চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়। সোমবার (২১জুন) সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে তিনি পাঁচ নবজাতকের জন্ম দেন। এর মধ্যে তিনটি ছেলে ও দুটি মেয়ে। জন্মের কিছু সময় পরই অপরিণত নবজাতক একে একে মারা যায়। বর্তমানে প্রসূতি ওই হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। তিনি শঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]