লাথি দিয়ে স্ট্যাম্প ফেলার দায়ে ৩ ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জরিমানা সাকিবের

Share the post

প্রিমিয়ার লীগের খেলায় মাঠে আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে তিন ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেলেন এবারের লিগে মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। একই সাথে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সাকিবও সে শাস্তি মেনে নেওয়ায় এ ঘটনায় আর কোনো শুনানি হবে না। তবে সাকিবের শাস্তি ঘোষনা নিয়ে এক দফা নাটক হয়ে গেছে এরই মধ্যে। সন্ধ্যা সাড়ে ৭টায় সংবাদ সম্মেলন ডেকেছিলেন বিসিবির সিসিডিএম প্রধান কাজী ইনাম আহমেদ। কিন্তু সাতটা বাজার একটু আগেই সে সংবাদ সম্মেলন বাতিল করা হয়।

একই ম্যাচে লেভেল-৩ পর্যায়ের অপরাধ দ্বিতীয়বার করলে সেটির শাস্তি ২ থেকে ৫ ম্যাচের বহিষ্কারাদেশ ও জরিমানা কমপক্ষে ২৫ হাজার টাকা।

শনিবার দুপুরের পর ম্যাচ রেফারি মোরশেদুল আলমের পাঠানো শাস্তির নোটিশ হাতে পান ওয়েস্টিন হোটেলে থাকা সাকিব। চিঠিতে সাকিবের বিরুদ্ধে লেভেল-৩ পর্যায়ের আচরণবিধি ভাঙার অভিযোগ এনে তাকে ৫ লাখ টাকা জরিমানা ও ৩ ম্যাচের বহিষ্কারাদেশ দিয়েছেন ম্যাচ রেফারি।

সাকিব অপরাধ স্বীকার করে নিয়ে চিঠিতে স্বাক্ষর করে দেওয়ায় এই শাস্তিই বহাল থাকবে। শাস্তির ব্যাপারে আপত্তি থাকলে শুনানিতে ডাকা হতো তাকে।

নিয়ম অনুযায়ী লেভেল–৩ পর্যায়ের অসদাচরণ প্রথমবার করলে শাস্তির বিধান আছে

কমপক্ষে ১ ম্যাচ থেকে সর্বোচ্চ ২ ম্যাচের বহিষ্কারাদেশ ও কমপক্ষে ২৫ হাজার টাকা জরিমানা। একই ম্যাচে লেভেল-৩ পর্যায়ের অপরাধ দ্বিতীয়বার করলে সেটির শাস্তি ২ থেকে ৫ ম্যাচের বহিষ্কারাদেশ ও জরিমানা কমপক্ষে ২৫ হাজার টাকা। দুই অপরাধের জন্যই ন্যূনতম ম্যাচে বহিষ্কার করা হয়েছে সাকিবকে। প্রথম অপরাধের জন্য ১ ম্যাচ ও দ্বিতীয় অপরাধের জন্য ২ ম্যাচ।

পরশু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে মোহামেডান অধিনায়ক সাকিব যেহেতু দুই বার এই আচরণবিধি ভঙ্গ করেছেন, তাকে শাস্তিও দেওয়া হয়েছে সেভাবে।

এর আগে মোহামেডান ক্লাবের এক কর্মকর্তা জানিয়েছিলেন, সাকিবকে চার ম্যাচের জন্য বহিষ্কার করা হতে পারে। গতকাল প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে স্টাম্পে লাথি মারেন সাকিব। পরে আরেকবার স্টাম্প উপড়ে ছুড়ে ফেলেন মাঠে। পরে অবশ্য ম্যাচটা জিতেছে সাকিবের মোহামেডানই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]