সাতকানিয়া নিউমার্কেটে আগুন, পুড়ল ক্যান্ডি-বনফুল

Share the post

সাতকানিয়া উপজেলার কেরানিহাট নিউমার্কেটে অগ্নিকাণ্ডে ক্যান্ডি রেস্টুরেন্ট ও বনফুল কোম্পানির একটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।শনিবার (২৯ মে) সকাল সাড়ে নয়টার দিকে কেরানীহাট নিউ মার্কেটের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সাতকানিয়া রাস্তার মাথার ফায়ার সার্ভিসসহ চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের কর্মকর্তা জুলহাস উদ্দিনসহ চারজন অসুস্থ হয়ে পড়েন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস জোন-২ এর উপসহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ  বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। অল্পসময়ে পাশের উপজেলা থেকে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, এত বড় মার্কেটে আগুন নেভাতে পানির ব্যবস্থা ছিল না। আমাদের গাড়িতে থাকা পানি কয়েক ধাক্কায় শেষ হয়ে যায়। আশেপাশে পানির তেমন উৎস না থাকায় অগ্নি নির্বাপক বাহিনীর সদস্যদের আগুন নেভাতে সময় লেগেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]