সন্দ্বীপের ন্যায়মস্তি ইউনিয়ন ভাসানচরে রোহিঙ্গা বসতি স্থাপনের বিরুদ্ধে ও ভাসানচর সন্দ্বীপকে ফেরৎ দিতে মতামত দিয়ে নিজেকে গর্বিত বোধ করুন।

Share the post

মোঃ ফায়েল খান(সন্দ্বীপ প্রতিনিধি): সন্দ্বীপ নদী সিকস্তি পুনর্বাসন সমিতি সন্দ্বীপে বার বার রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে শান্তি শৃংখলা ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে মনে করে। ইতিপূর্বে সন্দ্বীপের ন্যায়মস্তি ইউনিয়নের নতুন নামকরণ করে ভাসানচর রাখা হয়েছে। পরবর্তীতে এই ভাসানচরকে নোয়াখালীর হাতিয়া উপজেলার থানা ঘোষণা করে। অথচ সন্দ্বীপ ও ন্যায়মস্তি/ভাসানচর ইউনিয়নের নদী ভাঙ্গা বাস্তুভিটাহারাদের অধিকার ও বসতি স্থাপন করতে অস্বীকার করা হয়েছে।
সরকারের এই ধরণের আত্মঘাতী কার্যের বিরুদ্ধে ভুক্তভোগীরা দেশে বিদেশে জনমত গড়ে তোলার জন্য আমেরিকা ভিত্তিক ওয়েবসাইটে (change.org এ) ‘সন্দ্বীপ নদী সিকস্তি পুনর্বাসন সমিতি’র পক্ষ থেকে আন্তর্জাতিক পর্যায়ে ১ টি অনলাইন পিটিশন পোস্ট করেছে। এই পিটিশনটি বাংলাদেশের ‘প্রধানমন্ত্রী’ ও ‘জাতি সংগের রিফ্যুজি হাই কমিশনার’ এর বরাবরে প্রেরিত হবে।
আপনি নিম্নের লিংকে গিয়ে আপনার নাম ও ইমেইল লিখে পিটিশনটি সাবমিট করতে হবে। তাছাড়া ফেইজবুক বন্ধুদের, হোয়াটসআপ, ইমো, টেক্সট মেসেজে নিন্মের লিংকটি পোস্ট করতে পারবেন ও পাড়া-প্রতিবেশীদেরকে এই ব্যাপারে বলে জনমত সৃষ্টি করতে পারবেন। উক্ত পিটিশনটি সাবমিটকারী ও মতামত প্রদানকারীর বিবরণ গোপনীয় ও সর্বস্বত্ব সংরক্ষিত থাকবে।
সন্দ্বীপ নদী সিকস্তি পুনর্বাসন সমিতি’র পক্ষ থেকে বলা হয়েছে যে, তারা কমপক্ষে ১ লাখ সিগনেটোরি আশা করছেন। তাই এই মহতী উদ্যোগে সন্দ্বীপে বসবাসকারী ও দেশে বিদেশে সকলের কাছ থেকে সন্দ্বীপের ইস্যুতে সহযোগিতা কামনা করছে। তাছাড়া মিডল ইস্ট, আফ্রিকা, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ইউরোপ, আমেরিকা, কানাডা সহ সকল প্রবাসীগণ এই পিটিশনে সিগনেটোরি হয়ে সন্দ্বীপবাসীর ৭ দফা দাবির প্রতি সমর্থন করবেন বলে আশা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]