এবছর হজ করতে পারবেন ৬০ হাজার মুসল্লি

Share the post

২০২১ সালে হজ পালন করতে পারবেন ৬০ হাজার মুসল্লি। শনিবার এই ঘোষণা দিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ১৫ হাজার স্থানীয় আর বিভিন্ন দেশ থেকে ৪৫ হাজার মুসল্লি এবারের হজে অংশ নিতে পারবেন।

হজে অংশগ্রহণকারীদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। অর্থ্যাৎ ১৮ বছরের নীচে ও ৬০ বছরের উপরের বয়সীরা হজের জন্য অনুমতি পাবেন না। সবাইকে অবশ্যই করোনার দুই ডোজ টিকা নিতে হবে। ছয় মাসের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন এমন মুসল্লিরাও হজের অনুমতি পাবেন না। সৌদি আরবে পৌঁছার পর বাধ্যতামূলক তিন দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। সামাজিক দুরত্বের পাশাপাশি মাস্ক পরা ও অন্যান্য করোনার বিধিনিষেধ বাধ্যতামূলক করা হয়েছে।

গত বছর করোনা সংক্রমণের কারণে সৌদির বাইরের কোনো দেশের মুসল্লিরা হজ পালনের অনুমতি পাননি। ২০২০ সালে স্থানীয় ও সেখানে বসবাসকারী মোট ১০ হাজার মুসল্লি হজ পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]