গোবিন্দগঞ্জে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ, আটক ১

Share the post

নুর আলম আজাদ,গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে স্বামীর নির্যাতনে শারমিন আকতার (১৮) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে বুধবার (১৯ মে) সকালে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে শারমিনের স্বামী রেহান মিয়া পলাতক রয়েছেন। স্থানীয় এলাকাবাসী ও গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, মহিমাগঞ্জ ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রেহান মিয়া ও পার্শ্ববর্তী সাঘাটা উপজেলার সাথালিয়া গ্রামের মোজাফ্ফর রহমানের মেয়ে শারমিন আক্তার (১৫) প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। গত ১২ মে তারা পালিয়ে বিয়ে করে। বিয়ের মাত্র এক সপ্তাহ যেতে না যেতেই বুধবার সকালে প্রতিবেশীরা ঘরের মধ্যে গৃহবধু শারমিনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শারমিনের শ^শুরবাড়ির লোকজনের নির্মম নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে নিহত গৃহবধূর স্বজনরা অভিযোগ করেন।এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের প্রতিবেশী ঠান্ডু আকন্দের ছেলে জুয়েল মিয়াকে আটক করা হয়েছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]