কিশোরগঞ্জে তান্ডবের ঘটনায় হেফাজতের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

Share the post

আকিব হৃদয়, কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জে তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় হেফাজতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জমিয়তে উলামের ইসলামীর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদুল্লাহ জামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে শহরের পূর্ব তারাপাশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাওলানা জামী কিশোরগঞ্জ শহরের সতাল দারুল উলুম মাদরাসার অধ্যক্ষ। পুলিশ জানায়, ৩০ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালের দিন কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্থানে তাণ্ডব চালান আন্দোলনকারীরা।

এ সময় তারা আওয়ামী লীগ অফিসে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় কিশোরগঞ্জে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন খান মোল্লা বাদী হয়ে ১ এপ্রিল ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় এজাহারনামীয় আসামি মাওলানা জামীকে গ্রেফতার করা হয়। কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক জানান, এসব মামলার অভিযুক্তদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ২৭ এপ্রিল পর্যন্ত এসব মামলায় ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১৫ জন এজাহারভুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]