৩৩ বোতল মদসহ বাবা-ছেলে গ্রেফতার

Share the post

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় ৩৩ বোতল মদসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে  তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- জাউনিয়ারচর পূর্ব জালছিরা গ্রামের হাবিবুর রহমান ওরফে হবি (৫২) এবং তার ছেলে মো. সুমন (১৯)।

বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার বাবা ও ছেলেকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নবিউল ইসলাম।

ওসি নবিউল ইসলাম আরও জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে হাবিবুর রহমান ওরফে হবির বাড়ির বসতঘরে ট্রাংকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মদের বোতলগুলো উদ্ধার করা হয়। তাদের বাড়ি সীমান্ত ঘেঁষা এলাকায় হওয়ায় বাবা ও ছেলে মিলে মদের বোতলগুলো ভারত থেকে পাচার করে এনেছিল।

এ ঘটনায় বাবা ও ছেলেকে আসামি করে এসআই গোলক চন্দ্র বর্মণ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]