ঝালকাঠির রাজাপুরে মাদ্রাসা ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, মামলা করে বিপাকে পরিবার

Share the post

মোঃ সাগর হাওলাদার ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের বাদুরতলা গ্রামে নবম শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা করে আসামীর আত্মীয়স্বজনদের হুমকিতে বিপাকে পড়েছে ওই ছাত্রীর পরিবার। মামলা দায়েরের ৬ দিন অতিবাহিত হলেও পুলিশ আসামীকে গ্রেফতার করতে না পারায় আসামীর স্বজনরা এ মামলা তুলে নেয়াসহ নানাভবে হুমকি দিয়ে আসছে। মামলা সূত্রে জানা গেছে, ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের হাসান মোল্লার ছেলে নাছির মোল্লা ধর্ষণ করে। এ ঘটনায় ওই ছাত্রী বাদি হয়ে ১৪ এপ্রিল নাছির মোল্লার বিরুদ্ধে রাজাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং ১০/৭৩) দায়ের করেন।

মঙ্গলবার সকালে ছাত্রীর অটোচালক ভাই অভিযোগ করে জানান, মামলা দায়েরের ৬ দিন অতিবাহিত হলেও পুলিশ আসমীকে গ্রেফতার করতে পারেনি। কিন্তু আসামীর স্বজনরা নানা ভাবে তাদের পরিবারের লোকজনকে মামলা তুলে নিতে হুমকি দেয়ায় সবাই আতংকিত হয়ে পড়েছেন। ধর্ষণের ঘটনা এলাকায় জানাজানি হলে লোকলজ্জায় ওই ছাত্রী মানষিকভাবে অসহায় হয়ে পড়েছে এবং আত্মহত্যার চেষ্টা করছে বলেও দাবি ওই ছাত্রীর ভাইয়ের। বাদির অটোচালক ভাই ও দিনমজুর বাবাকে আসামীর আত্মীয়রা প্রাননাশেরও হুমকি দিচ্ছে। ধর্ষক ও তার আত্মীয়স্বজন এলাকার বেপরোয়া মাস্তান টাইপের ও উচ্ছৃঙ্খল বলেও অভিযোগ করেন ওই ছাত্রীর ভাই। এ বিষয়ে রাজাপুর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, মামলা দায়েরের পর থেকে আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। ওই ছাত্রীর পরিবারকে হুমকির অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]