ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭০ শতাংশ গাড়ি নিবন্ধনহীন

Share the post

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ি রয়েছে ৫১৩টি। এর মধ্যে বৈধ মাত্র দেড়শোটি। ৭০ শতাংশ গাড়ির রুট পারমিট ও ফিটনেস সার্টিফিকেট নেই। ট্রাফিক বিভাগ বলছে, বেশ কয়েকবার ডিএসসিসি কর্তৃপক্ষকে সতর্ক করা হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। দিনের পর দিন অবৈধভাবে চললেও কর্তৃপক্ষের দাবি, নিবন্ধন এখনও প্রক্রিয়াধীন রয়েছে।

দক্ষিণ ঢাকার সড়কে নিবন্ধনবিহীন গাড়ি চলতে পারবে না এমন ঘোষণা মেয়র শেখ ফজলে নূর তাপসের। সেজন্য রিক্সা, অটোরিক্সা, ঠেলাগাড়ির মত বাহনগুলোকে নিবন্ধনের আওতায় আনা হয়েছে। অথচ তার দপ্তরের অন্তত ৭০ শতাংশ গাড়ির নিবন্ধন নেই।

দক্ষিণ সিটির এই ভারী ট্রাক দিয়ে খালের বর্জ্য অপসারণ করা হয়। দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় চলাচল করলেও নেই রেজিস্ট্রেশন। চালকও করপোরেশনের কেউ নন।
এরকম আরেকটি গাড়ি পাওয়া গেলে যেটি ঢাকার রাস্তায় চলছে আট বছর ধরে। কিন্তু কোন কাগজপত্র ছাড়াই।গাড়ি অবৈধ, চালকও অবৈধ তারওপর প্রায়ই সড়ক আইন ভাঙছে সিটি করপোরেশনের এসব গাড়ি। ফলে ঘটছে দুর্ঘটনা।

সম্প্রতি যাত্রাবাড়িতে ডিএসসিসির একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় রিক্সাচালকের। পরে বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেয় গাড়িটি। গত চার মাসে ঢাকা দক্ষিণে তিনটি দুর্ঘটনায় মারা গেছে দুইজন। সরকারি গাড়ি, তাই চাইলেই কঠোর ব্যবস্থা নিতে পারছে না ট্রাফিক বিভাগ।

এসব গাড়ি নিবন্ধনের প্রক্রিয়া চলছে জানিয়েই দায় সারলেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী।

ঢাকার রাস্তায় কাগজপত্র ছাড়া চলতে পারে না কোন গাড়ি। কিন্তু দেদারসে চালাচ্ছে সিটি করপোরেশন। এমন অনিয়ম করে সাধারণ মানুষকে নিয়মে রাখার চেষ্টা অশোভন, মন্তব্য নগরবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]