‘ডি’ ইউনিটের মাধ্যমে শেষ হলো ইবির ভর্তি পরীক্ষা

Share the post
সুবংকর রায়, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলাম শিক্ষা ও ধর্মতত্ত্ব অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপস্থিতর হার ছিল প্রায় ৯১ শতাংশ।
রবিবার (১১ মে) দুপুর ১ টায় ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আবম সিদ্দিকুর রহমান আশ্রাফী এ তথ্য জানান।
তিনি আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রায় ৯১ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ২ হাজার ৪২৪ জন ভর্তিচ্ছু আবেদন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৮২৮ জন, যা মোট আবেদনকারীর ৯১ শতাংশ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এদিকে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকসহ প্রশাসনের সদস্যরা।
অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “উপস্থিত খুবই সন্তোষজনক। বেশ ভালোভাবেই পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। যেহেতু ডি ইউনিটের শিক্ষার্থীরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড অথবা সোস্যাল সাইন্সের তাই অনেকে অনেক জায়গায় চান্স পেয়ে গেছে। এজন্যই উপস্থিতর একটু ঘাটতি দেখা দিয়েছে। তবে এটা অনেক প্রেরণার বিষয় যে গুচ্ছ অন্তর্ভুক্ত না হয়েও ৮০-৯০% শিক্ষার্থী উপস্থিত আছেন।”
তিনি আরো বলেন, “এবারের যে বিষয়গুলোর মধ্যে কমতি ও অসংগতি দেখা দিয়েছে আশাকরি সামনে বছরে এগুলো কাটিয়ে উঠিয়ে সুন্দর ও সুষ্ঠু পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরিশেষে তিনি পরীক্ষায় নিরাপত্তা ও সার্বিক বিষয়ে সাহায্য সহযোগিতায় নিয়োজিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও ধন্যবাদ জানান প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদের।”
প্রসঙ্গত, ধর্মতত্ত্ব অনুষদের অধীন চারটি বিভাগ রয়েছে। বিভাগগুলো হলো, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য। আজ রবিবার (১১ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল ভবন ও অনুষদ ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]