ইবি’র স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশ

Share the post
সুবংকর রায়, ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষা পাশের হার ৭০ শতাংশ।
রোববার (১১ মে) রাত সাড়ে নয়টার দিকে ধর্মতত্ত্ব অনুষদের ডিন কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র কাছে ফলাফল হস্তান্তর করেন ডি ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী।
তিনি আরো বলেন, ‘এবারের ডি ইউনিটে ২ হাজার ২৪ জন অংশগ্রহণকারী ভর্তিচ্ছুর মধ্যে কৃতকার্য হয়েছেন ১ হাজার ২৮৭ জন। মোট পরীক্ষার্থীর ৭০ দশমিক ৪০ শতাংশ। এতে ৩২০টি আসনের বিপরীতে ৯৬০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। পরীক্ষা ফলাফল নিয়ে এখনো কোনো ধরনের অভিযোগ আসেনি।’
এসময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান-সহ ধর্মতত্ত্ব অনুষদের শিক্ষকবৃন্দ।
জানা যায়, এবার প্রকাশিত ফলাফলে ১০৪ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন মো. রাকিবুল হাসান। তিনি নওগাঁর
নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার ছাত্র ছিলেন।
উল্লেখ্য, ধর্মতত্ত্ব অনুষদের অধীনস্থ তিনটি বিভাগ—আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, এবং আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ—এবং কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগ মিলিয়ে মোট চারটি বিভাগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রবিবার (১১ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল ভবন ও অনুষদ ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলাফল ও পরবর্তী ভর্তি প্রক্রিয়ার ধাপসমূহ বিশ্ববিদ্যালয়ের (https://www.iu.ac.bd/) ওয়েবসাইট এর মাধ্যমে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন […]