নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান গ্রেফতার

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোনা জেলা শহরের কাটলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। জানা যায় সোবায়েল আহমেদ খান জেলার পৌর শহরের কাটলী এলাকার মৃত শফিকুর রহমান খানের ছেলে।এ বিষয়ে পুলিশ জানায়, ছাত্রলীগ নেতা সোবায়েল আহমেদ খান ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই পলাতক ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শনিবার (১০ মে) রাতে শহরের কাটলী এলাকার নিজ বাসায় আসেন সোবায়েল। তখন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
রবিবার (১১ মে) নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নাশকতার অভিযোগে করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করে রবিবার (১১ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। পরে পর্যায়ক্রমে অন্য মামলাগুলোতেও তাকে গ্রেফতার দেখানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

নির্মানের ৫ দিন না যেতেই হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দুর্গাপুর ইউনিয়নের চারিয়া মাসকান্দা থেকে মাকড়াইল বাজার পর্যন্ত নির্মিত হচ্ছে গুরুতপূর্ণ এই সড়কটি। সড়কে অন্যান্য কাজ শেষ হওয়ার পরেই চলমান ছিলো পিচ ঢালাইয়ের কাজ। পাঁচদিন হয় শেষ হয়েছে পিচ ঢালাইয়ের কাজ। এরই মধ্যে হাতের টানেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স¤প্রতি সংস্কার […]