খুলনায় স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা, মোহাম্মদ হেলাল হোসেন।

Share the post

জাহাঙ্গীর আলম (মুকুল) ডুমুরিয়া খুলনা প্রতিনিধি: বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর আকস্মিক সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ৪ এপ্রিল, ২০২১ তারিখে জারিকৃত প্রজ্ঞাপনের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা মোহাম্মদ হেলাল হোসেন মহোদয়ের নির্দেশে আজ সমগ্র খুলনা জেলায় কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে ব্যাপক অভিযান পরিচালিত হয়। করোনাভাইরাস জনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে ৫ এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ তারিখ থেকে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিতকল্পে খুলনা জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ খুলনা উপজেলাসমূহে মোবাইল কোর্ট পরিচালনা করেন খুলনা জেলার স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসারগণ ও সহকারী কমিশনার (ভূমি)-গণ।

এসময় সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনাসমূহ প্রতিপালন না করায় সমগ্র খুলনা জেলায় মোট ২৫ (পঁচিশ) টি মামলায় ২১,৮০০/- (একুশ হাজার আটশত) টাকা জরিমানা করা হয়। ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এবং ‘দণ্ডবিধি, ১৮৬০’ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক অর্থদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ ও আনসারের সদস্যগণ। করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]