হত্যার হুমকি দিয়ে তরুণীকে ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতিতে গর্ভপাত: কিশোরগঞ্জে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

Share the post

আকিব হৃদয় , নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়নের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ৪ এপ্রিল ভিকটিম আদালতে একটি মামলা করেছেন। কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার নির্দেশ দিয়েছেন। পিবিআইকে আগামী ২৯ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বিবরণীতে জানা গেছে, গুরুদয়াল কলেজ ক্যাম্পাসে লুৎফর রহমান নয়নের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত বছরের ২০ অক্টোবর ওই তরুণীকে শহরের গাইটাল এলাকায় জুয়েল রানা নামে তার এক বন্ধুর বাসায় নিয়ে যান নয়ন। সেখানে হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করেন। মেয়েটি কান্নাকাটি করলে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন নয়ন। তবে নতুন বছরের জানুয়ারি মাসে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়টি জানতে পেরে তাকে জানান। শুনে নয়ন বলেন, গর্ভের সন্তান নষ্ট করলে এক সপ্তাহের মধ্যে বিয়ে করবেন। এই প্রতিশ্রুতিতে রাজি হলে নয়ন তাকে ট্যাবলেট খাইয়ে গর্ভপাত করান। এরপর থেকে বিয়ের জন্য বললেও এড়িয়ে যান নয়ন। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন জানান, ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতা দূরে থাক তাকে চিনিই না । তাই অভিযোগের বিষয়টি কাল্পনিক ও অবান্তর। এমন কাল্পনিক অভিযোগে মামলার বিষয়টি তাকে রাজনৈতিকভাবে হেয় করার একটি ঘৃণ্য অপচেষ্টা। এদিকে কিশোরগঞ্জের পিবিআই পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন পিপিএম এ ব্যাপারে জানান, ট্রাইব্যুনাল থেকে তারা আদেশের কপি পেয়েছেন। পিবিআইয়ের এসআই জিয়া উদ্দিনকে বিষয়টির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]