কোন দেশে কত ঘণ্টা রোজা পালন হবে?

Share the post

আগামী ১৩ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। এদিন থেকে মাসব্যাপী রোজা রাখবেন বিশ্বের কোটি কোটি মুসলিম। সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এবছর রমজানে কোথাও রোজা পালন হবে ১১ ঘণ্টা আবার কোথাও ২১ ঘণ্টা।

হিজরি পঞ্জিকা অনুসারে আগামী সপ্তাহেই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। পবিত্র মাসটিতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবেন রোজাদাররা। এরই মধ্যে, রমজানের প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা।

তবে, অবস্থানের ভিত্তিতে বিভিন্ন দেশে রোজা পালনের সময় পরিবর্তন হয়। এবছর রমজানে বিশ্বের কোথাও গড়ে ১১ ঘণ্টা রোজা পালন হবে। আবার কোথাও মানুষকে রোজা রাখতে হবে গড়ে ২১ ঘণ্টা। সেই হিসেবে ১১ থেকে ১২ ঘণ্টা যে দেশগুলোতে রোজা পালন হবে তার মধ্যে আছে নিউজিল্যান্ড, চিলি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও উরুগুয়ে।

আর সবচেয়ে বেশি সময় পানাহার থেকে বিরত থাকতে হবে যে স্থানগুলোতে তার মধ্যে আছে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন ও স্কটল্যান্ড। এছাড়াও এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সূর্য না ডোবায় নরওয়েতে মক্কার সময় অনুযায়ী রোজা পালন করবে মুসলিমরা।

মধ্যপ্রাচ্যসহ এশিয়ার দেশগুলোতে এবছর রোজা পালন হবে ১৪ থেকে ১৫ ঘণ্টা। এই তালিকাতে আছে বাংলাদেশও।

হিজরি পঞ্জিকা অনুযায়ী প্রতিবছর আগের বছরের ১০ থেকে ১২ দিন আগে শুরু হয় রমজান। সেই হিসেবে এর পর আবারো ১৩ এপ্রিল রোজা শুরু হবে ২০৫৪ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]