ঝালকাঠির নদীতে অভিযান, লাখটাকার বেহুন্দী জাল জব্দ

Share the post

 মো:সাগর হালদার,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে দুইটি বেহুন্দী জাল আটক করা হয়েছে। জাটকা সংরক্ষন সপ্তাহ-২০২১এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। মঙ্গলবার (৬ এপ্রিল) বিভিন্ন সময় এ অভিযান পরিচালনা করে জাল আটক করে। আটককৃত জালের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।অভিযান পরিচালনা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. সাখাওয়াত হোসেন, এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রমনি কান্ত মিস্ত্রি ও সহকারি মৎস্য কর্মকর্তা দেব দুলাল সাহা উপস্থিত ছিলেন।

আটককৃত জাল উপজেলা চত্বরে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এ ব্যাপারে মৎস্য কর্মকর্তা বলেন, জাটকা নিধন হয় এ ধরনের সব জাল নিষিদ্ধ করা হয়েছে। আগামী এক সপ্তাহ এসব জাল যারা নদীতে ফেলার চেস্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]