রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

Share the post

পবিত্র রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। মাঝে থাকবে ১৫ মিনিটের বিরতি। সোমবার মন্ত্রিসভা সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রোজার এই অফিস সূচি নির্ধারণ করে দিয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে এ মাসের মাঝামাঝিতে শুরু হবে রমজান।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, রোজার সময় অফিস সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে। মাঝে জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। তবে রোজায় ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, রেলওয়ে, হাসপাতাল, শিল্পকারখানা ও জরুরি সেবার দপ্তরগুলো তাদের মতো করে অফিসসূচি নির্ধারণ করবে। আদালতের সময়সূচি নির্ধারণ করবেন সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য- করোনাভাইরাসের বিস্তার রোধে এক সপ্তাহের লকডাউনের মধ্যে এখন সীমিত পরিসরে অফিস চলেছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]