লক্ষ্মীপুরে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

Share the post

লক্ষ্মীপুর সদর উপজেলায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যার আগে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- বাঞ্চানগর এলাকার মোহন মিয়ার ছেলে মো.আবদুল্লাহ,শাকচরের সাইফ উল্যাহর ছেলে তানজিদুল ইসলাম ও হামছাদীর আমান আহমদের মেয়ে জান্নাতুল মুনতাহা রয়েছে। নিহত তিন শিশুর বয়স ১৪ মাস থেকে ১৮ মাসের মধ্যে বলে জানিয়েছে পুলিশ ও চিকিৎসক।

পুলিশ, চিকিৎসক ও নিহত শিশুর স্বজনরা জানান, বিকেলে বাঞ্চানগর এলাকার মোহন মিয়ার ছেলে আবদুল্লাহ সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। এরপর তাকে বিভিন্ন জায়গায় খোঁজার পর পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একইভাবে হামছাদীর জান্নাতুল মুনতাহা ও শাকচরের তানজিদুল ইসলাম বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যায় এ দুই শিশু।

তাদের মৃত্যুর পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: জয়নাল আবেদিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন তিন শিশুর মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]