‘চোর চক্রের জোরাজুরিতে ব্যাংকের ভল্ট লক হয়ে যায়’

Share the post

চট্টগ্রাম: ‘চট্টগ্রামে ইউসিবিএল ব্যাংকের কদমতলী শাখায় চুরির চেষ্টা করে ব্যর্থ হয়েছে একটি চক্র। নৈশ প্রহরীকে অচেতন অবস্থায় উদ্ধারের পর পুলিশে খবর দেয়া হয়। পরে দেখা যায় জোরাজুরিতে লক হয়ে গেছে ব্যাংকের ভল্ট।’ এদিকে সিসিটিভি ফুটেছে দু’জন ব্যক্তিকে ব্যাংকে প্রবেশ করে দ্রুত বেরিয়ে যেতে দেখা যায়।

চট্টগ্রামের কদমতলী এলাকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে শনিবার সকালে দায়িত্ব পালন করতে এসে ব্যাংকের নিরাপত্তা কর্মী রাতের শিফটের সহকর্মীকে অচেতন অবস্থায় আবিষ্কার করেন। পরে ট্রিপল নাইনে ফোন করেন তারা। পুলিশ আসার পর একে একে উপস্থিত হতে থাকে সিআইডির ক্রাইম সিন ইউনিট, গোয়েন্দা পুলিশ ও পিবিআই। চুরির উদ্দেশে একটি চক্র ব্যাংকে প্রবেশ করেছিল বলে জানান উপ পুলিশ কমিশনার ফারুখ উল হক।

সিএমপি উপপুলিশ কমিশনার ফারুখ উল হক বলেন, ‘পুলিশ এসে দেখে মেইন গেটের সামনে দুটি তালা পড়ে আছে। আশে পাশে এলোমেলোভাবে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সিসি ক্যামেরাগুলো ঘুরিয়ে রাখা ছিল।’

চক্রটি জোর করে ব্যাংকের ভল্ট খোলার চেষ্টা করায় সেটি লক যায়। সেটি আর খোলা সম্ভব হয়নি। ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম এসে ভল্ট খুললে টাকা খোয়া গেছে কি না সে বিষয়ে নিশ্চিত করে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

সিএমপি উপপুলিশ কমিশনার ফারুখ উল হক বলেন, ‘ভল্টের ভেতরে কি অবস্থা তা না খুললে বোঝা যাবে না। তবে ব্যাংক ম্যানেজার বলেছে ভল্টের বাইরে যা ছিল তা ঠিকাছে। কিছু ইলেক্ট্রনিক্স তার শুধু কাটা ছিল। শুধুমাত্র ডিভিআরটা পাওয়া যাচ্ছে না।’

এদিকে, ব্যাংকের নিচের দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৩টা ৫২ মিনিট ৩৪ সেকেন্ড থেকে ৩ টা ৫৩ মিনিট সাত সেকেন্ডের মধ্যে দুই জন যুবক ব্যাংক এর নিচের গেট খুলে বের হয়ে যায়। এদের খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]