রাজধানীর মালিবাগে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

Share the post

হেফাজতে ইসলামের বিক্ষোভ কর্মসূচির মধ্যে রাজধানীর মালিবাগে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ বক্সের সামনেই বাসটিতে আগুন ধরে যায়। তবে কি কারণে বাসটিতে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায় নি। শনিবার (২৭ মার্চ) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলগেট এলাকায় পুলিশ বক্সের সামনে তুরাগ পরিবহনের ওই বাসটিতে হটাৎ আগুন লেগে যায়। এ সময় স্থানীয়দের সাহায্যে পুলিশ সদস্যরা দ্রুত পানি দিয়ে বাসটির আগুন নিভিয়ে ফেলে। আগুন লাগার পর বাসের যাত্রীরা বাসের জানালার গ্লাস ভেঙে নেমে যান। যাত্রীদের কয়েকজন আঘাত পেলেও গুরুতরভাবে কেউ আহত হননি।

এ প্রসঙ্গে ডিএমপির হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আলিম সংবাদমাধ্যমকে জানান, শনিবার দুপুর ১২টার দিকে উত্তরাগামী তুরাগ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় স্থানীয়দের নিয়ে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। এটা নাশকতা না দুর্ঘটনা তা জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]