চট্টগ্রাম বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন স্থানে ফল বিতরণ, মাক্স বিতরণ ও নগদ অর্থ বিতরণ করেছেন
চট্টগ্রাম সংবাদ: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সকলকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করলে গড়ে উঠবে সোনার বাংলাদেশ। আজকের দিনটি বাংলাদেশীদের জন্য অত্যন্ত আনন্দের, গর্বের ও সম্মানের, ১৯৭১ সালে মার্চের এই দিনের প্রথম প্রহরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এই স্বাধীনতা হঠাৎ করে আসেনি। বলেছেন এডভোকেট আবুল হাশেম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ।(সাবেক সফল চট্টগ্রাম জেলা পিপি) শুক্রবার চট্টগ্রাম বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন স্থানে ফল বিতরণ, মাক্স বিতরণ ও নগদ অর্থ বিতরণ করেছেন লায়ন ক্লাব অফ চট্টগ্রাম অলংকার এর পক্ষ থেকে।
অনুষ্টানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোঃ আবুল হাশেম (লায়ন ক্লাব অফ চট্টগ্রাম অলংকার এর প্রেসিডেন্ট),আরও উপস্থিত ছিলেন লায়ন ক্লাব অফ চট্টগ্রাম অলংকার এর সাধারণ সম্পাদক সাব্বির চৌধুরী, লায়ন ক্লাব অফ চট্টগ্রাম অলংকার এর ট্রেজারার ইঞ্জিনিয়ার অন্তু কুমার রায়,সহ সভাপতি মানস দেব, সহ সভাপতি লায়ন ইন্জিনিয়ার দেবাশীষ ঘোষ রায় , যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাহেদ , যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন সাইফ, যুগ্ম অর্থ সম্পাদক তানিম হাসান , সাংগঠনিক সম্পাদক রাকেশ দাশ, ইঞ্জিনিয়ার মশিউর রহমান। এডভোকেট আবুল হাশেম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল,দেশের নাগরিকদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, দেশ ও জনগণের উন্নয়ন রাজনৈতিক নেতৃত্বের একক দায়িত্ব নয়। স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। স্বাধীনতা মানুষের অধিকার।
অধিকারকে অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সঠিকভাবে ব্যবহার করতে পারলেই স্বাধীনতা অর্থবহ হয়ে ওঠে। আবার অধিকারের অপপ্রয়োগ স্বাধীনতাকে খর্ব করে। স্বাধীনতা ও স্বেচ্ছাচারিতাকে এক করে দেখলে চলবে না।তিনি বলেন অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। তাই স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

