স্বামী-সন্তানকে তালাবদ্ধ রেখে স্ত্রীকে ধর্ষণ, গ্রেফতার ২

Share the post

চট্টগ্রাম : নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন কুলগাঁও টেনারী বটতল এলাকায় স্বামী ও তিন সন্তানকে ঘরে তালাবদ্ধ রেখে ধর্ষণের অভিযোগে মো. মাসুদুল হাসান চৌধুরীকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (৫ ফ্রেব্রয়ারি) বিকেলে বায়েজিদ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করলেও বিষয়টি বৃহস্পতিবার বিকেলে প্রকাশ করে বায়েজিদ থানা পুলিশ।

গ্রেফতার মো. মাসুদুল হাসান চৌধুরী ওরফে জিকু বিপুল রাউজান থানার মুজিবর রহমান কেরানি বাড়ির মো. হাসান চৌধুরীর ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৬ সালে ফেইসবুকের মাধ্যমে ওই মহিলার সাথে মাসুদুলের পরিচয় হয়। বিভিন্ন সময় মাসুদুল হাসানের সাথে ওই মহিলার মেসেন্জোরে কথা হতো। সেই সুবাধে বাসায় আসতো মাসুদুল হাসান। শীর্ষ সন্ত্রাসী অমিত মুহুরীর সহযোগী পরিচয় এবং বিভিন্ন ভয়ভীতি ও প্রলোভনে ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করে মাসুদুল।

সর্বশেষ বুধবার (৫ ফেব্রুয়ারি) স্বামী ও তিন সন্তানকে আলাদা ঘরে তালাবদ্ধ রেখে জোরপূর্বক ধর্ষণ করে বলে ওই মহিলার দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগীর স্বামী ধর্ষককে ঘরে তালাবদ্ধ রেখে থানায় গিয়ে অভিযোগ দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

বায়েজিদ থানার উপ পরিদর্শক (এসআই) মো. নাসিম হোসেন একুশে পত্রিকাকে বলেন, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদুল হাসান চৌধুরী ওরফে জিকু ধর্ষণের কথা স্বীকার করেছে। একই সাথে চান্দগাঁও থানাধীন রাহাত্তার পুল এলাকার মো. হেলালের নিকট হতে কম দামে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে বলেও পুলিশকে জানায় মাসুদুল। পরে তার দেয়া তথ্যমতে হেলালকেও গ্রেফতার করা হয়।

মাসুদুল হাসানের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় ধর্ষণ ও উভয়ের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]