গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ২ শিশুর মৃত্যু।

Share the post

আব্দুল আহাদ (গাজীপুর): গাজীপুর সিটি কর্পোরেশনের আহাকি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেরে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির নিচে ওই দুই শিশু কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা এবং রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ দুটি উদ্ধার করেছেন। কোনাবাড়ী থানার ইন্সপেক্টর তদন্ত মো: মালেক খসরু খান জানান, নিহতের পরিচয় পাওয়া যায় নি। তাদের লাটিম রয়েছে। ধারনা করা হচ্ছে শিশু দুজন ওই রেল লাইনের পাশে খেলতে এসে এ দুর্ঘটনায় পড়েছে। নিহতের দুজনের পড়নেই জিন্সের প্যান্ট এবং একজনের শরীরে কমলা রংঙ্গের গ্যাঞ্জি রয়েছে। তাদের বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে হবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]