চকরিয়ায় অগ্নিদগ্ধ হয়ে তিন ভাই-বোনের মৃত্যু

Share the post

কক্সবাজারের চকরিয়ায় অগ্নিদগ্ধ হয়ে তিন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রাতে উপজেলার হারবাং ইউনিয়নের সাবান ঘাটা গ্রামে জাকের হোসেন মিস্ত্রীর ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।নিহতরা হলেন ১১ বছর বয়েসি জিহাদ, ছোট বোন ফৌজিয়া ও আফিয়া।

স্থানীয়রা জানায়, জাকের হোসেনর ঘরে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। সেসময়, মুহূর্তেই সম্পুর্ণ ঘরে আগুন ছরিয়ে পরে। এসময়, বয়স্করা ঘর থেকে বের হয়ে গেলেও ঘুমন্ত অবস্থায় মারা যায় জাকের হোসেনের এক ছেলে ও দুই মেয়ে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে।

চকরিয়া থানার ওসি সাকের মো. জুবায়ের গণমাধ্যমকে বলেন, আগুন দেখে কাজল বেগম তার ছোট সন্তানকে নিয়ে কাচারি ঘরে থেকে বের হতে পারলেও ঘুমন্ত তিন শিশুকে আর বের করা যায়নি। ঘটনাস্থল দুর্গম হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা এগিয়ে এসে পাম্পের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যারাও সেখানে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]