দেবাশীষ পাল দেবু’র উদ্যোগে আরজু মনি সেরনিয়াবাতের জন্মবার্ষিকীতে এতিমদের মাঝে খাবার বিতরণ

Share the post

চট্টগ্রামে আরজু মণি সেরনিয়াবাতের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে আলকরণস্থ আহমদীয়া হাসিমিয়া ইসমাইলিয়া সুন্নিয়া হেফজখানা এতিমখানা এবতেদায়ী ও ফোরকানিয়া মাদ্রাসায় মিলাদ-মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগ নেতা আরিফুর রহমান লিটু, মো. নুরন্নবী পারভেজ, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ, ইরশাদ ইফতেখার মামুন, ইকবাল হোসেন, মঈন উদ্দিন মঈনু, মো. নাইম প্রমুখ।

১৫ মার্চ আরজু মণি সেরনিয়াবাত যুবলীগের বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের মাতার ৭৫ তম জন্মবার্ষিকী।

আরজু মনি সেরনিয়াবাতের ৭৫ তম জন্মবার্ষিকীতে বক্তব্যে রাখছেন দেবাশীষ পাল দেবু

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু বলেন,১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে হত্যা করা হয় । ইতিহাসের বর্বরোচিত ঘটনায় শেখ ফজলুল হক মণি’র সহধর্মিণী আরজু মণি সেরনিয়াবাতকেও হত্যা করা হয়েছিল। আজ ১৫ই মার্চ শহীদ আরজু মণি সেরনিয়াবাতের ৭৫ তম জন্মবার্ষিকী। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন দিনটি পালন করে যাচ্ছেন। তিনি আরও বলেন, আরজু মণি সেরনিয়াবাত যুবলীগের বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের শ্রদ্ধেয় মাতা।May be an image of 15 people, people standing and people sitting

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আলকরন আহমদিয়া ইসমাইলিয়া সুন্নিয়া হেফজখানা এতিমখানা এবতেদায়ী ও ফোরকানীয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফেজ মাওলানা জসিমউদ্দীন।May be an image of 16 people, people standing and people sitting

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]