কাদের মির্জার ১৭ মার্চের কর্মসূচিতে নিষেধাজ্ঞা

Share the post

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার সব কর্মসূচিতে নিষেধাজ্ঞা দিয়ে ঘরোয়াভাবে পালনের নির্দেশ দিয়েছে প্রশাসন।

সোমবার (১৫ মার্চ) নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তারিকুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে বসুরহাটের মেয়র কাদের মির্জাকে এমন নির্দেশনা দেয়া হয়েছে। চিঠির কপি বসুরহাট পৌরসভাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক দফতরে পৌঁছে দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বসুরহাট পৌরসভা কর্তৃক আগামী ১৭ মার্চ বুধবার বর্ণাঢ্য র‌্যালি, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে বাইরের জনসমাগমমূলক সকল অনুষ্ঠান পরিহার করতে বলা হয়েছে।

চিঠিতে জেলা পুলিশ সুপার বিশেষ শাখার গত ১৪ মার্চ ২৭৪৭ নং স্মারক সূত্র উল্লেখ করে, কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিবদমান দু’গ্রুপের মধ্যে রাজনৈতিক অস্থিরতা বিরাজমান থাকাবস্থায় জাতির জনকের জন্মদিনে জনসমাগমে পুনরায় বিবাদ ও সংঘাত সৃষ্টিসহ আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা করা হয়েছে।

অন্যদিকে একই তারিখের নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের ৩৪৮৫ নং স্মারক সূত্র উল্লেখ করে, সাম্প্রতিক কালে দেশে কোভিড-১৯ বৃদ্ধি পাওয়ায় জনসমাগম এড়িয়ে বঙ্গবন্ধুর জন্মদিনে অত্যাবশ্যকীয় নয় এমন জনসমাগম, সামাজিক অনুষ্ঠানাদি আয়োজনে নিরুৎসাহিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর বলেন, ‘বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ বসুরহাট পৌরসভা বিভিন্ন কর্মসূচির অনুমতি চেয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে বাইরের জনসমাগমমূলক অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।’

প্রসঙ্গত, গত কয়েক দিনে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন সাংবাদিকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]