আজ আন্তর্জাতিক নারী দিবস

Share the post

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছর নারী-পুরুষের সমঅধিকার ও বৈষম্য দূর করতে নানা আয়োজনে পালন করা হয় দিনটি। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করবে।

ন্যায্য মজুরি, শ্রমঘণ্টা ১২ থেকে কমিয়ে ৮ ঘণ্টা, স্বাস্থ্যকর কর্ম-পরিবেশ ও ভোটাধিকারের দাবিতে ১৯০৮ সালের ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কে রাজপথে নামেন ১৫ হাজার নারী। ধরপাকড়ের শিকারও হন অনেকে। পরের বছরই দিনটিকে নারী দিবস হিসেবে ঘোষণা করে সোস্যালিস্ট পার্টি অব আমেরিকা। তবে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রস্তাব দেন জার্মানির সমাজতান্ত্রিক নেতা ক্লারা জেটকিন। আর এ নিয়ে চূড়ান্ত স্বীকৃতি আসে ১৯৭৫ সালে। এরপর থেকেই জাতিসংঘের আহ্বানে নারীর সমঅধিকার আদায়ের অঙ্গীকারে সারা বিশ্বে পালন করা হয় দিনটি।

এ বছর উইমেন ইন লিডারশিপ : অ্যাচিভিং এন ইকুয়াল ফিউচার ইন কভিড-নাইনটিন ওয়ার্ল্ড প্রতিপাদ্যে পালিত হচ্ছে দিনটি। এর অর্থ- ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’।

করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি রক্ষায় পুরুষের পাশাপাশি নারীরও সমান অবদানের সুযোগ রয়েছে। সে লক্ষ্য অর্জনে সামাজিক, সাংস্কৃতিক প্রতিবন্ধকতা উত্তরণের আহ্বান জাতিসংঘের। সেইসঙ্গে দীর্ঘ দিন ধরে কর্মক্ষেত্রে যে বেতন বৈষম্যের শিকার হয়ে আসছেন নারীরা, তাও নিরসন করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]