একদিনেই পেঁয়াজের দাম মণে কমল ১০০ টাকা

Share the post

এক দিনের ব্যবধানে নাটোরে প্রতিমণ পেঁয়াজ দামে কমেছে ৫০ থেকে ১০০ টাকা। বীজের পেঁয়াজ ওঠার আগ মুহূর্তে দাম কমায় ব্যবসায়ীদের ষড়যন্ত্র বলে দাবি কৃষকদের। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি অতিরিক্ত সরবরাহ হওয়ায় দাম কমেছে। রোজায় নতুন পেঁয়াজের দাম বাড়তে পারে বলে জানিয়েছেন আড়তদাররা।

নাটোর জেলার বৃহত্তম পেঁয়াজের হাটে আজ শনিবার (০৬ মার্চ) সকাল থেকে বিপুল পরিমাণ কন্দ পেঁয়াজ সরবরাহ হয়। শুক্রবারও জেলার বিভিন্ন পাইকারী হাট বাজারে প্রতিমণ পেঁয়াজ ১১০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হয়। তবে শনিবার সকালে নলডাঙ্গা হাটে মণে ৫০ থেকে ১০০ টাকা কমে যায়।

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে নাটোর জেলায় চারা জাতের পেঁয়াজ ওঠা শুরু হবে। তার আগে ব্যবসায়ীদের কারসাজিতে পেঁয়াজের দাম কমছে বলে অভিযোগ কৃষকদের। এ বছর বীজ ও চারার দাম বেশি থাকলেও উৎপাদন ভালো হয়েছে। তাই এবার চারা জাতের পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রতিমণ পেঁয়াজের দাম কমপক্ষে ১ হাজার টাকা চান কৃষকরা।

কৃষকরা জানান, গতকাল থেকে আজকে প্রতি মণে ১০০ টাকা কম। এটা ব্যবসায়ীদের ষড়যন্ত্র। যাতে কৃষক নায্যমূল্য না পায়।

নলডাঙ্গায় প্রতিহাটে ২ থেকে আড়াই হাজার মণ পেঁয়াজ সরবরাহ হলেও শনিবার সরবরাহ হয়েছে সাড়ে ৩ হাজার মণ পেঁয়াজ। অতিরিক্ত সরবরাহ হওয়ায় দাম কমলেও সামনে রোজা থাকায় পেঁয়াজের দাম বাড়বে বলে জানিয়েছেন আড়তদাররা।

শরীফুর ইসলাম নামে এক আড়তদার জানান, হাটে অতিরিক্ত পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে। এজন্য দাম কমে গেছে। তবে, সামনে রোজায় থাকায় পেঁয়াজের দাম বাড়বে।

চলতি বছর নাটোরে পেঁয়াজ আবাদ হয়েছে ৪ হাজার ৮০১ হেক্টর জমিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]