ভোলার রাজাপুরে ১০ বছরের তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি

Share the post

মো: সুমন পাটোয়ারী ,ভোলা:  ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্রামে প্রতিবেশী দাদার বিরুদ্ধে নাতনি কে ধর্ষণের অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণীর ওই ছাত্রী কে পুলিশ উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করিয়েছে। বুধবার দুপুরে রাজাপুর ৬নং বর্তমান ৩নং ওয়ার্ডের মোখলেস খাঁন বাড়ীতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত লম্পট রাজাপুর ইউনিয়নের জনতাবাজারের ব্যবসায়ী ছালাউদ্দিন মীর (৫৫)। ধর্ষণের শিকার ছাত্রীর কাকি ফাতেমা বেগম বলেন, আজ দুপুরে ছালাউদ্দিন মীর আমাদের বাসায় এসে পানি চেয়ে চলে গেছে। কিছুক্ষণ পর এসে দেখি আমার দেবরের মেয়ে কাকি কাকি করে চিৎকার দিচ্ছে, এসে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর ছালাউদ্দিন মীর দৌড়ে পালিয়ে যাচ্ছে। আমার দেবরের মেয়ের এই অবস্থা দেখে আমি অজ্ঞান হয়ে গেছি। পরে এলাকার লোকজন এসে পুলিশকে জানালে পুলিশ রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করিয়েছে। স্থানীয় ইউপি সদস্য ছালাম জমাদার বলেন,আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশ কে জানিয়েছি। এই বিষয়ে ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন বলেন, অভিযুক্ত সালাউদ্দিন কে গ্রেফতারের চেষ্টা চলছে, পুলিশ এখনো সেই এলাকায় আছে এবং ধর্ষণের শিকার স্কুল ছাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে স্থানীয়রা জানান, রাজাপুর ইউনিয়নে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, মামলা হলেও স্থানীয় জনপ্রতিনিধিরা টাকার বিনিময়ে রফাদফা করার কারনে ধর্ষকরা রক্ষা পেয়ে যাচ্ছে, যার কারনেই এই ইউনিয়নে একের পর এক ধর্ষণের মত জঘন্য অপরাধ দিন দিন বেরে চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]