খুলনায় মাদকবিরোধী অভিযানে ৭ বিক্রেতা ও তিন মাদকসেবী আটক

Share the post

জাহাঙ্গীর আলম (মুকুল) স্টাফ রিপোটার,খুলনা: খুলনা মহানগরীতে মাদক বিরোধী অভিযানে গেল ২৪ঘন্টায় ৪০ পিস ইয়াবা ও ১৮০ গ্রাম গাঁজাহ ৭জন মাদক বিক্রেতা এবং মাদক সেবনের অপরাধে তিনজনসহ ১০জন গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় আজ বৃহস্পতিবার (০৪ মার্চ) সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হল- নগরীর ৩৮ সুলতান আহেম্মদ রোডের হুমায়ুন কবির খানের ছেলে ইশান কবির খান জ্যোতি (৩৫), রূপসা বেঁড়িবাঁধ রোডের মোঃ বশির ভূইঁয়ার ছেলে লিমন ভূঁইয়া (১৭), বাগেরহাটের মোড়েলগঞ্জের পলেরহাটের লাল মোহাম্মদ লালু সরদারের ছেলে নগরীর ১২১ নির্জন আবাসিক এলাকার মোঃ টিপু সুলতান (২৪),

ইকবাল নগরের ২৭ হাজী মেহের রোডের মোঃ জাহাঙ্গীর শেখের ছেলে মোঃ লিমন সোহাগ (২৩), সাতক্ষীরার শ্যামনগরের পূর্ব দুরমুজখালীর মৃত গনি গাজীর ছেলে মোঃ নুর আলম গাজী (৩০), পিরোজপুরের পারেরহাটের মোঃ রাজু শেখের ছেলে দৌলতপুরের পাবলা এলাকার বাসিন্দা মোঃ রাহাত শেখ (২৪) এবং যশোরের কেশবপুরের শরফাবাদ গ্রামের মৃত মোছাব্দী মাস্টারের ছেলে নগরীর মিয়াপাড়ার বাসিন্দা মোঃ আবুল কালাম আজাদ (২৯)। এছাড়াও নগরীর ৫নং মাছঘাট এলাকার গ্রীণল্যান্ড আবাসনের সি ব্লকের মৃত আব্দুল হকের ছেলে আব্দুল হাই মোল্লা (৩৫), সেলিম হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (৩০) এবং একই এলাকার মৃত চান সওদাগারের ছেলে আলম সওদাগার (৪৩) কে মাদক সেবন করার অপরাধে খুলনা সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]