কারাগার থেকে মুক্তি পেলেন কিশোর

Share the post

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর কারগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তাকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি দেয়া হয়।কারাকর্তৃপক্ষ জানায়, বেলা ১১ টাকায় তার জামিন আদেশের কাগজ কারগারে পৌঁছালে সবধরণের আইনী প্রক্রিয়া শেষে কিশোরকে মুক্তি দেয়া হয়। এসময় কারাফটকে উপস্থিত ছিলেন কিশোরের স্বজনেরা।

এর আগে বুধবার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জামিনে মুক্তি দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। কিশোরের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিনাদেশ দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে গেল বছরের মে মাসে মুশতাক আহমেদ ও কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে গ্রেপ্তার করে র‍্যাব। তারাসহ মোট ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

একই মামলায় একসঙ্গে গ্রেপ্তার হওয়া কারাবন্দী লেখক মুশতাক আহমেদ গত ২৫ ফেব্রুয়ারি মারা যান। তিনি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে ছিলেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]