খাগড়াছড়ির মানিকছড়িতে গলায় ফাঁস খেয়ে এক শিক্ষার্থীর মৃত্যু ।

Share the post

মোঃ করিমুল হক,খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ি জেলার মানিকছড়ি দারুচ্ছুন্নাহ হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার এক শিক্ষার্থী মো. ইয়াছিন (১১) নিজ বাড়িতে আত্মহত্যা করেছে। ১লা মার্চ দুপুরে উপজেলার তুলাবিল এলাকার মোঃ মুনছুর আলীর ২ কন্যা ও এক শিশু সন্তান কে অভিভাবকরা নিয়মিত মাদরাসায় না যাওয়ায় বকাঝকা করেন। এতে শিশু ইয়াছিন (১১) সবার আড়ালে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এক পর্যায়ে ঘরে ইয়াছিনকে দেখতে না পেয়ে পাশের রুমে গিয়ে দেখেন শিশু ইয়াছিন খাটের ওপর উঠে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে প্রতিবেশীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোঃ মহি উদ্দীন শিশু ইয়াছিনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ আমির হোসেন ও ওসি তদন্ত মোঃ আমজাদ হোসেন ঘটনাস্থলে যায় এবং অভিভাবক ও বোনদের জিজ্ঞাসাবাদে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হন। অফিসার ইনচার্জ আমির হোসেন জানান, শিশু ইয়াছিন কয়েক দিন ধরে মাদরাসায় না যাওয়ায় মা ও বোনেরা বকাঝকা করতেন। আজও মা তাকে বকাঝকা করায় সে ঘরে খাটের ওপর উঠে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]