ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে প্রগতিশীল ছাত্র জোটের মশাল মিছিল

Share the post

আকিব হৃদয়, কিশোরগঞ্জঃ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে প্রগতিশীল ছাত্রজোটের মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রাতে শহরের রঙমহাল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো রঙমহাল চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে তাৎক্ষনিক আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা সংসদ এর সভাপতি তুষার শেঠ, সহ- সভাপতি এম আর বিজয়, কোষাধ্যক্ষ অরিজিৎ ধর আনন্দ, কিশোরগঞ্জ জেলা সমাজতান্ত্রিক ছাত্রফন্ট এর সাবেক নেতা মুস্তাকিম আহমেদ।

প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার নেতা এনামুল হক শিমুল এর নেতৃতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং প্রগতিশীল ছাত্রজোটের সাত কেন্দ্রীয় নেতার মুক্তির দাবী ও মুস্তাক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]