সরাসরি ক্লাস শুরুর তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

Share the post

দেশের সব বিশ্ববিদ্যালয়ে আগামী ১৭ মে থেকে হল খুলে দেওয়া হবে। আর ২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে পাঠদান শুরু হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছেন।ভার্চুয়াল মাধ্যমে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয় খোলার আগে সব শিক্ষক ও শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।তিনি আরও জানান, খুলে দেওয়ার জন্য সব বিশ্ববিদ্যালয়েরই প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনে হলের অবকাঠামো সংস্কার করবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভার্চুয়াল এ প্রেস ব্রিফিংয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরীও উপস্থিত ছিলেন।উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় বাড়িয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যযন্ত বন্ধ রয়েছে।এদিকে আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খুব দ্রুত খুলে দেওয়া যায় কিনা তা যাচাই করতে নির্দেশনা দিয়েছেন। তবে স্কুল-কলেজ খোলার আগে শিক্ষক-কর্মচারীদের ভ্যাকসিন দিতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এই কথা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা হল খোলার দাবিতে আন্দোলন করছে। মন্ত্রিসভায় এই প্রসঙ্গে আলোচনার পর প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]