লোহাগাড়ার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে হাজারো মানুষের ঢল

Share the post

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।২১ ফেব্রুয়ারী (রোববার) বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ির পতিত ফসলের মাঠে (সভার বিল) এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।দক্ষিণ চট্টগ্রামের সুনামধন্য আলেম হযরত মাওলানা মোফাজ্জলুর রহমান (রহঃ) লোহাগাড়ায় এ ঘৌড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার প্রবর্তন করেছিলেন। এটি ১২৫ তম বলে জানা গেছে।ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) জাকের হোসাইন মাহমুদ ।

এর আগে ভার্চুয়াল এর মাধ্যমে উদ্ধোধন করেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন।এতে সভাপতিত্ব করেন বড় মাওলানার পরিবারের সদস্য সৈয়দ আরিফ মঈনুদ্দিন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মামুন উদ্দিন ও অাবুল কাশেম প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা ৭টি ঘোড়া অংশ নেয়।দক্ষিণ চট্টগ্রামের বৃহৎ এ মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছসকাল থেকে প্রতিযোগিতার মাঠে ঘোড়দৌড় দেখার জন্য আসতে থাকেন উৎসুক হাজার হাজার দর্শক। বিকালে দৌড় শুরু হওয়ার আগেই মাঠ কানায়-কানায় ভরে যায় দর্শকে।

ঘোড়দৌড় শুরু হলে মাঠের চারপাশে চলতে থাকে উৎসুক দর্শকের উল্লাস। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার দেয়া হয়। উৎসবমুখর পরিবেশে দর্শকরা উপভোগ করেন গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা।প্রসঙ্গত :প্রতি বছর সনাতন ধর্মের অনুসারীরা সূর্য পূজা করে। এ পূজাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে। সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় সংস্কৃতি থেকে মুসলিম ধর্মাবলম্বীদের সূর্য পূজার উৎসব থেকে বিমুখ করতে দক্ষিণ চট্টগ্রামের সুনামধন্য আলেম হযরত মাওলানা মোফাজ্জলুর রহমান (রহঃ) লোহাগাড়ায় এ ঘৌড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার প্রবর্তন করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]