হেফাজত-আহলে সুন্নতের পাল্টাপাল্টি কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রশাসনের

Share the post
হেফাজত-আহলে সুন্নতের পাল্টাপাল্টি কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রশাসনের

চট্টগ্রাম: চট্টগ্রামের অক্সিজেন মোড়ে হেফাজত ইসলাম এবং আহলে সুন্নতের পাল্টাপাল্টি কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে দু’পক্ষকে নিজ নিজ অবস্থান থেকে সরে এসেছে।

প্রসঙ্গত, শানে রেসালত পালনের জন্য অক্সিজেন মোড় সংলগ্ন এলাকায় শানে রেসালত পালনের ঘোষণা দিয়েছিল কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। আর তার পাল্টা হিসাবে জঙ্গিবাদ বিরোধী সুন্নি সম্মেলন আহবান করেছিল সুন্নি সংগঠন আহলে সুন্নত ওয়াল জামা’আত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে পুলিশ প্রশাসনের সঙ্গে হেফাজতে ইসলাম এবং আহলে সুন্নত ওয়াল জামা’আতের বৈঠক শেষে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার বিজয় বসাকের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে পুলিশের নগর বিশেষ শাখার উপ-কমিশনার আবদুল ওয়ারিশ সময় সংবাদকে বলেন, আমরা দু’পক্ষকে জানিয়ে দিয়েছি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কায় ৫ ফেব্রুয়ারি কোনো কর্মসূচি পালন করা যাবে না। পরবর্তী যেকোনো সময় পৃথক পৃথক দিনে তারা কর্মসূচি পালন করবেন। দু’পক্ষই আমাদের সিদ্ধান্ত মেনে নিয়েছে।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামীবাদী বলেন, আমরা কারও সঙ্গে বিরোধে যেতে চাই না। তাই আপাতত ৫ ফেব্রুয়ারির শানে রেসালত স্থগিত করা হয়েছে। আমাদের বড় হুজুর সংগঠনের আমীর আল্লামা আহমদ শফির অনুমতি নিয়ে পরবর্তী তারিখ ঘোষণ করা হবে।

আহলে সুন্নতের প্রেসিডিয়াম সদস্য স উ ম আবদুস সামাদ বলেন, বৈঠকে আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি। আমরা বলেছি হেফাজতে ইসলাম যেহেতু আগে থেকে লালদীঘি ময়দান কিংবা জমিয়াতুল ফালাহ মসজিদ চত্বরে কর্মসূচি পালন করতো, এখনও সেখানেই করুক। আমাদের বাধা থাকবে না। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ৫ ফেব্রুয়ারি সুন্নি সম্মেলন বন্ধ রাখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]