বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

Share the post

বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ অন্তত ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কমপক্ষে ১০ জন। রোববার ভোরের দিকে ঢাকা-দিনাজপুর মহাসড়কের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া ফায়ার সার্ভিস জানায়, ভোর সাড়ে চারটার দিকে কলেজ রোড এলাকায় ঢাকা থেকে বগুড়াগামী এসআর পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ট্রাক ও বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই বাসের চালক-হেলপার ও ট্রাকের চালকসহ মারা যায় ৫ জন। হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। নিহতদের বেশিরভাগ বাসের যাত্রী। এ ঘটনায় গুরুতর আরো ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনায় নিহত ছয়জনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। একজন বাসের চালক বাবুল সাহা (৫২)। তার বাড়ি শেরপুর পৌর শহরের গোসাইপাড়ায়। আরেকজন হলেন চালকের সহকারী ইদ্রিস আলী (৪০), বাড়ি শেরপুর উপজেলার ধনকুন্ডি গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দুটি গাড়িই বেপরোয়াভাবে যাচ্ছিল। আর এতেই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে হতাহতদের উদ্ধার করেন। এর অন্তত আধা ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]