মাগুরার শ্রীপুরে মশাবাহিত রোগ প্রতিরোধে  সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

Share the post
জিল্লুর রহমান সাগর মাগুরা প্রতিনিধি:মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রতি শনিবার সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার অংশ হিসেবে মাগুরার শ্রীপুরে এক বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল ইসলাম-এর নেতৃত্বে উপজেলা পরিষদ  চত্বর থেকে শুরু করে শ্রীপুর সদরের ডিসি পার্কসহ বিভিন্ন সড়কের ময়লা পরিষ্কারের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আতাউর রহমান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, ও সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম দারিয়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা, গয়েশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসিনা বেগম, শ্রীকোল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কুলসুম খাতুন, আমলসার  ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জয়নুল আবেদীন, শ্রীপুর ইউনিয়নের সচিব আলতাফ হোসেন, সব্দালপুর ইউনিয়নের সচিব আকিদুল ইসলাম প্রমুখ।
অভিযানকালে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক হ্যান্ড লিফলেট বিতরণ করা হয়। অভিযান চলাকালে অফিস প্রাঙ্গণ ও ভবনের চারপাশের আবর্জনা পরিষ্কার করা হয়। এছাড়া ড্রেন, ছাদ, পরিত্যক্ত টায়ার, পলিথিন,  বোতল ও ফুলের টবসহ যেসব স্থানে পানি জমে মশার লার্ভা জন্ম নিতে পারে, সেই স্থানগুলো থেকে জমে থাকা পানি অপসারণ করা হয়। এসময় ইউএনও সংশ্লিষ্ট সকলকে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন।
অভিযানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরাও অংশগ্রহণ করেন। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এই ধরনের পরিচ্ছন্নতা অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শ্রীপুরে “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শ্রীপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছরের শিশুকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায়  শ্রীপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের ক/১ সাব ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের […]

পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিচ্ছেন তখলপুর মাদ্রাসার সভাপতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা।  এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ও কলম,খাতা,পেনসিল […]