সাতক্ষীরা কালিগঞ্জে সিন্ডিকেট ভাঙতে পেট্রোল পাম্প গুলোতে পরিদর্শন করলেন এমপি রবিউল বাশার: অবশেষে মিললো তেল জনমনে স্বস্তি

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা:জ্বালানি তেলের কৃত্রিম সংকট দূর করতে এবং অসাধু সিন্ডিকেট ভাঙতে সরাসরি মাঠে নেমেছেন সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।  পেট্রোল পাম্প পরিদর্শনের পর স্বাভাবিক হয়েছে তেল সরবরাহ। দীর্ঘ অপেক্ষার পর পাম্প থেকে তেল পেয়ে চরম ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে এলাকার কয়েকটি পেট্রোল পাম্পে কৃত্রিম সংকট তৈরি করে তেল বিক্রি বন্ধ বা সীমিত করে রাখা হয়েছিল। জনদুর্ভোগের এই খবর পেয়ে কালক্ষেপণ না করে (১৯ মার্চ) বৃহস্পতিবার সকাল ১০টায় এমপি মুহাদ্দিস রবিউল বাশার প্রথমে নলতা ফিলিং স্টেশন পরিদর্শন করেন। এরপর ১১ টার দিকে তিনি ছুটে যান কালিগঞ্জ  ফিলিং স্টেশ ও স্টার ফিলিং স্টেশনে।
কালিগঞ্জ ফিলিং স্টেশনে পরিদর্শনের সময় সেখানে ব্যাপক পরিমাণ পেট্রোল মজুত থাকার প্রমাণ পান এমপি। অথচ সাধারণ ক্রেতাদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। এ সময় তিনি পাম্প মালিক ও কর্মচারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “কোনোভাবেই সাধারণ ভোক্তাদের হয়রানি করা যাবে না। মজুত রাখা তেল এখনই মানুষের কাছে বিক্রি করতে হবে।”
এমপির এই শক্ত অবস্থানের পর মুহূর্তের মধ্যেই পাল্টে যায় দৃশ্যপট। তার কড়া নির্দেশের পর এমপির উপস্থিতিতেই ভোক্তাদের মাঝে তেল সরবরাহ শুরু হয়। কয়েকদিন ধরে তেল না পেয়ে চরম ভোগান্তিতে থাকা মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ অবশেষে তেল পেয়ে ব্যাপক স্বস্তি প্রকাশ করেন। এ সময় উপস্থিত ভোক্তারা এমপির এমন তড়িৎ, সাহসী ও জনদরদী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।
পরিদর্শনকালে নবনির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশারের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন—কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম,  এমপির ব্যক্তিগত সহকারী (পিএ) মো. শরিফুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post

Share the postসাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]