আদিবাসীদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই ধানের শীষে ভোট দেবো

Share the post

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, এলাকার উন্নয়নের স্বার্থে নেত্রকোনার দুর্গাপুরে, ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে প্রচারণা শুরু হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) বিকেলে দুর্গাপুর ইউনিয়নের থাউশালাপাড়া এলাকার আদিবাসী পল্লীতে এক উঠান বৈঠকের মাধ্যমে এ প্রচারণা চালানো হয়।

 

ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন উপজেলা কমিটির ভাইসচেয়ারম্যান বিশাকা রাংসা, সাধারণ সম্পাদক নীরেশ রুরাম, সম্মানীত সদস্য সেবিনা মারাক, তালিম মারাক, মৃনাল কান্তি বানাই, অর্জুন রাংসা সহ আরো অনেকেই।

 

বক্তার বলেন, আদিবাসীদের জীবন মান উন্নয়নের স্বার্থে আমরা সকলে মিলে বিএনপি মনোনীত প্রার্থী, ব্যারিস্টার কায়সার কামালকে বিপুল ভোটে বিজয়ী করবো। তিনি আমাদের এলাকার গর্ব ও অনুপ্রেরণা। তিনি এমপি নির্বাচিত না হয়েও উপজেলার সাধারণ মানুষের জন্য যে কাজ গুলো করে গেছেন তা সত্যিই অতুলনীয়।

 

আদিবাসী এক অভিভাবক বলেন, তারুণ্যের শক্তিতে পরিবর্তনের লক্ষে, আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এবার ধানের শীষে ভোটপ দেবো। আদিবাসীদের প্রতিটি ঘরে ঘরে ব্যারিস্টার কায়সার কামাল এসেছেন। আমাদের সুখ-দুঃখের কথা শুনেছেন। বিগত ২০ বছরেও এভাবে আমাদের কেউ খোঁজ করেনি। আমরা আমাদের অস্তিত্ব রক্ষায় করতেই সকলে মিলে ধানেষ শীষে ভোট দিবো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]