উচাং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইবির সমঝোতা স্মারক পর্যালোচনা বৈঠক

Share the post
ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে চীনের উচাং ইউনিভার্সিটি অফ টেকনোলজির সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মনজুরুল হক, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আসাদুজ্জামান এবং জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বাবলী সাবিনা আজহার। পাশাপাশি সংশ্লিষ্ট অনুষদসমূহের বিভাগীয় সভাপতি ও সিনিয়র শিক্ষকরাও অংশ নেন।
উল্লেখ্য, উপাচার্যের চীন সফরের সময় (৬–১১ জুলাই) উচাং ইউনিভার্সিটি অফ টেকনোলজিসহ তিনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, কারিকুলাম উন্নয়ন, যৌথ গবেষণা, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনের সুযোগ তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন […]