দুর্গাপুরে গ্রাহকের টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে মানববন্ধন

Share the post

তোবারক হোসেন খোকন। দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র ব্যাক্তিদের ডিডবিøউ কর্মসুচীর ২৫৫ জন মহিলা সদস্যদের জমাকৃত টাকা আত্মসাৎতের অভিযোগে ‘‘ব্যাংক এশিয়া বিরিশিরি শাখার কর্মকর্তাদের’’ বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্ত¡রে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গ্রাহকদের টাকা অ্যাকাউন্টে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে ওই ব্যাংকের কর্মকর্তা ও মাঠকর্মীদের বিরুদ্ধে। গাঁওকান্দিয়া এলাকার শত শত মহিলা সদস্যদের অংশগ্রহনে অনুষ্ঠিত মানববন্ধনটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত¡রে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা গ্রাহক, বক্তব্যে রাখেন, ভুক্তভোগী তাসলিমা আক্তার, কামরুন নাহার মাসুদা খাতুন, হেলেনা আক্তার, আসমা খাতুন, রোকসানা, রুজিনা, সাহারা বেগম, শামছুর নাহার প্রমুখ।

বক্তারা বলেন, বিরিশিীর, বাকলজোড়া ও গাঁওকান্দিয়া ইউনিয়নের বিজিডি কার্ড, ডিপিএস, মাতৃত্ব ভাতা এবং সাধারণ গ্রাহকদের জমাকৃত টাকা সহ প্রায় ৪০ লক্ষ টাকা আত্মসাৎ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। আমাদের টাকা জমার রশীদের সাথে মুল ব্যালেন্সের কোন মিল নাই। গত কয়েকদিন ধরে ব্যাংকের ফটকে তালা ঝুলিয়ে এলাকা থেকে সটকে পড়েছে ওই শাখার কর্মকর্তা ও মাঠকর্মীরা। হতদরিদ্র পরিবার ও সাধারণ গ্রাহকের জমাকৃত টাকা ফেরৎ পাওয়ার জন্য সরকারের উর্দ্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

বিরিশিরি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, ব্যাংক এশিয়া বিরিশিরি শাখায় হতদরিদ্র পরিবার ও সাধারণ গ্রাহকের বহু টাকা জমা রয়েছে। দীর্ঘদিন ধরেই টাকা আদান-প্রদান নিয়ে টালবাহানা শুরু করেছে ব্যাংক কর্মকর্তা মাঠকর্মীরা। এলাকাবাসী টাকা আত্মসাৎ এর বিষয়টি বুঝতে পারলে, তারা ব্যাংকে তালা দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে উর্দ্ধতম মহলের হস্তক্ষেপ কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]