পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ইবির ছাত্র আন্দোলনের

Share the post
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ—এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৫ জুন) থেকে আগামী ১৯ জুন পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা । পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সংগঠনের সদস্যরা নিজেদের অবস্থান অনুযায়ী আম, জাম, কাঁঠাল, সুপারি, লেবুসহ নানা ফলদ ও বনজ গাছ রোপণ করছেন। ছুটি শেষে ক্যাম্পাস খুললে ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায়ও শতাধিক গাছ রোপণের পরিকল্পনা রয়েছে।ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, “সমকালীন বাস্তবতায় আমরা জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব প্রত্যক্ষ করছি—গ্লোবাল ওয়ার্মিং, বন উজাড়, প্লাস্টিক দূষণ ও প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে প্রতিনিয়ত। এই সংকট থেকে উত্তরণের জন্য সম্মিলিত সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। ইসলামও পরিবেশ সুরক্ষায় গুরুত্বারোপ করে, বিশেষত বৃক্ষরোপণকে অত্যন্ত সওয়াবের কাজ হিসেবে বিবেচনা করে।”তিনি আরও বলেন, “বিশ্ব পরিবেশ দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, পরিবেশ রক্ষা শুধুমাত্র একটি দিবসের কর্মসূচি নয়—বরং প্রতিদিনের দায়িত্ব। সে উপলব্ধি থেকেই আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করছি।”উল্লেখ্য, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (ইসিএবি) একটি ইসলামী ছাত্র সংগঠন, যা ১৯৯১ সালের ২৩ আগস্ট প্রতিষ্ঠিত হয়। এটি ইসলামী আদর্শে ছাত্রসমাজকে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি এবার সংগঠনটি ঈদের ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে ১০০ গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইবির আরবী বিভাগের স্নাতক সমাপনী র‍্যালি অনুষ্ঠিত

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দীর্ঘ ৪ বছরের স্নাতক (সম্মান) সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে উৎসবমুখর এক স্মরণীয় দিন পার করেছে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমিক ভবন থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে […]

ইবিতে সাজিদ হত্যা তদন্তে সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান 

Share the post

Share the postইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডে তদন্তের স্বার্থে যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত প্রক্টোরিয়াল বডি, ছাত্র-উপদেষ্টা, […]