দুর্গাপুর ২৩৮ বোতল ভারতীয় মদ জব্দ

Share the post

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকেনা) প্রতিনিধি:নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর হতে মালিকবিহীন ২৩৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ ও পরিবহন কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৬ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন, নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।এরআগ গত বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে বিদেশী মাদক ও একটি নৌকা দুর্গাপুর ইউনিয়নের সোমেশ্বরী নদী এলাকা থেকে জব্দ করতে সক্ষম হয় বিজিবি’র সাত সদস্যের একটি বিশেষ টহল দল।বিজিবি অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধীনস্থ ভবানীপুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫২/১ এস হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তর হতে এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি’র সদস্যরা।তিনি আরো জানান, জব্দকৃত ২৩৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদের বোতল এবং নৌকা নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]