নেত্রকোনায় স্থগিত হওয়া ইউপিতে নৌকার প্রার্থী বিজয়ী

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা প্রতিনিধি : দ্বিতীয়ধাপে ইউপি নির্বাচনে নেত্রকোনার সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নে দুটি স্থগিত কেন্দ্রের নির্বাচনে আ.লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. আজহারুল হক তুহিন পাঁচ হাজার ৪৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্রপ্রার্থী (বিএনপি) এস এম শফিকুল কাদের সুজা চশমা প্রতীক নিয়ে চার হাজার ৫১৬ ভোট পেয়েছেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টার পর্যন্ত এ ইউপির স্থগিত দুই কেন্দ্র বায়রাউড়া ও আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।
কেন্দ্র দুটির মধ্যে আতকাপাড়া কেন্দ্রে নৌকার প্রার্থী ৫৯১ ও প্রতিদ্বন্ধী স্বতন্ত্রপ্রার্থী চশমা ৬২৯ এবং বায়রাউড়া কেন্দ্রে নৌকার প্রার্থী ৫৩৮ ও স্বতন্ত্রপ্রার্থী চশমা প্রতীক পেয়েছে ৬৬৮ ভোট। এতথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার মো. শাকের আহমেদ।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে নেত্রকোনা সদর উপজেলার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই দুই কেন্দ্র ছাড়া বাকি সাত কেন্দ্রে আ.লীগের মনোনীত নৌকার প্রাথী চার হাজার ৩৪৮ ভোট ও স্বতন্ত্রপ্রার্থী চশমা প্রতীক নিয়ে তিন হাজার ২১৯ ভোট পান এবং প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী থেকে নৌকার প্রার্থী এক হাজার ১২৯ ভোটে এগিয়ে ছিলেন।
জানা যায়, গত ১১ নভেম্বর ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সীল মারার অভিযোগে ওইদিন দুপুরের দিকে কেন্দ্র দুটির ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]